শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮


ঢাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানী ঢাকার পল্টনে কাভার্ডভ্যানের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি।

বুধবার (২০ মার্চ) রাতে পল্টন মোড়ে রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।

পল্টন থানার পরিদর্শক (তদন্ত) শাহেদুজ্জামান বলেন, রাতে পল্টনে রাাস্তা পারাপারের সময় ওই ব্যক্তিকে একটি কাভার্ডভ্যান ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কাভার্ডভ্যানসহ চালককে আটক করা হয়েছে।

এএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ