শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

তুরস্কে ওআইসির জরুরি সভায় যাচ্ছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে সন্ত্রাসী হামলার নিন্দা ও সেখানে বসবাসরত মুসলিমদের সঙ্গে একাত্মতা,  সংহতি প্রকাশের জন্য তুরস্কে জরুরি বৈঠক বসবে ওআইসি।

আগামী  শুক্রবার (২২ মার্চ) তুরস্কের ইস্তাম্বুলে জরুরি বৈঠকে বসছে ইসলামিক সম্মেলন সংস্থার (ওআইসি) এক্সিকিউটিভ কমিটি।

এক্সিকিউটিভ কমিটির মন্ত্রী পর্যায়ে ওপেন এন্ডেড সভায় বাংলাদেশ প্রতিনিধি দলের দলনেতা হিসেবে অংশগ্রহণ করবেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।

ভূমি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ মুহা. আব্দুল্লাহ আল নাহিয়ান বিষয়টি নিশ্চিত করেছেন।

ওআইসির শীর্ষ সম্মেলন এবং নির্বাহী কমিটির বর্তমান চেয়ারম্যান তুরস্কের রাষ্ট্রপতি গত শুক্রবার ক্রাইস্টচার্চের দুটি মসজিদে বন্দুকধারীর নৃশংস হামলার নিন্দা জানানো এবং সেখানে বসবাসরত মুসলিমদের সঙ্গে একাত্মতা ও সংহতি প্রকাশ করার জন্য এ জরুরি সভা আহ্বান করেছেন।

গত শুক্রবার (১৫ মার্চ) নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে সন্ত্রাসী হামলায় শহীদ হয়েছেন ৫০ জন। আহত হয়েছেন প্রায় অর্ধশত মানুষ। ওই হামলায় এ পর্যন্ত ৫ জন বাংলাদেশি শহীদ হয়েছেন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ