শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ২০ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

হিন্দুদের হোলির শুভেচ্ছা জানালেন ইমরান খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের হিন্দুদের হোলির শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী ইমরান খান।

বুধবার টুইটারে তিনি লিখেছেন, ‘আমার দেশের সমস্ত হিন্দু সম্প্রদায়কে হোলির শুভেচ্ছা রইল। এই রঙের উৎসবে তাদের জীবন শান্তি ও আনন্দে ভরে উঠুক।’

এদিকে, পিপিপি সভাপতি বিলাবল ভুট্টো জারদারিও হিন্দুদের হোলির শুভেচ্ছা জানান।

পাকিস্তানের ২০ কোটি জনসংখ্যার মধ্যে চার শতাংশ হিন্দু রয়েছেন।

অন্যদিকে, খাইবার পাখতুনের প্রাদেশিক আইনসভায় হিন্দুদের বিরুদ্ধে তোপ দেগেছিলেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতা শের আজম ওয়াজির। এদিন তার মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে নেন। গত ফেব্রুয়ারি মাসে বালাকোটে ভারতীয় বিমান বাহিনীর হামলার পর ‘হিন্দুরা আমাদের শত্রু’ বলে মন্তব্য করেছিলেন আজম। তার ওই মন্তব্যের বিরোধিতা করে অধিবেশন ছেড়ে বেরিয়ে আসেন দুই সংখ্যালঘু জনপ্রতিনিধি রবিকুমার এবং রঞ্জিৎ সিং। আইনসভার স্পিকার মোস্তফা গনিও অধিবেশনের ওই বিতর্কিত মন্তব্য বাদ দেওয়ার নির্দেশ দেন এবং পিপিপি নেতাকে ভর্ৎসনা করেন।

বুধবার আজম তার মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে বলেন, তিনি আসলে ‘হিন্দু’ নয় ‘হিন্দুস্তান’ বলতে চেয়েছিলেন। কিন্তু ভুলবশত ‘হিন্দু’ বলে ফেলায় ক্ষমা চাইছেন।

উল্লেখ্য, খাইবার পাখতুন প্রদেশের আইনসভায় তিনজন সংখ্যালঘু জনপ্রতিনিধি রয়েছেন।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ