শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

মুফতি তাকি উসমানির উপর হামলায় আল্লামা মাহমূদুল হাসানের নিন্দা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের প্রখ্যযাত আলেমে দীন, দারুল উলুম করাচির মুহাদ্দিস শাইখুল ইসলাম মুফতি তাকি উসমানির ওপর বর্বরোচিত হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন জামিয়া মাদানিয়া যাত্রাবাড়ি মাদরাসার মুহতামিম, দাওয়াতুল হক বাংলাদেশের আমির ও গুলশান সেন্ট্রাল আজাদ মসজিদের খতিব আল্লামা মাহমুদুল হাসান।

আজ (২৩ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, উপমহাদেশসহ বিশ্বের সকল দেশে মুফতি তাকি উসমানি একজন বুদ্ধিজীবি আলেম হিসেবে সমাদৃত। তার ওপর হামলা আমাদের জন্য বড়ই দু:খজনক।

বিবৃতিতে তিনি আরো বলেন, আমরা বাংলাদেশের মানুষ শাইখুল ইসলাম মুফতি তাকি উসমানির ওপর হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। সাথেসাথে এই হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি।

আল্লামা মাহমুদুল হাসান বিবৃতিতে, এই হামলায় শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং অসুস্থদের দ্রুত শেফার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ