শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

শ্রেষ্ঠ বিএনসিসি শিক্ষক পিইউও আবু তালেব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইশতিয়াক সিদ্দিকী
হাটহাজারী প্রতিনিধি

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) হাটহাজারী সরকারি কলেজ প্লাটুনের প্লাটুন কমান্ডার পিইউও মুহা. আবু তালেব দ্বিতীয় বারের মত চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় ‘শ্রেষ্ঠ বিএনসিসি শিক্ষক’ হওয়ার গৌবর অর্জন করেছেন।

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৯ উপলক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় তাকে শ্রেষ্ঠ বিএনসিসি শিক্ষক ঘোষণা করে। তিনি হাটহাজারী পৌরসভা এলাকার মীরের খিল গ্রামের হাজী মুন্সি মিয়া বাড়ির মুহা. আব্দুল শুক্কুর এর জ্যেষ্ঠ পুত্র।

উত্তর চট্টলার স্বনামধন্য হাটহাজারী সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক পিইউও মুহা. আবু তালেব তার এমন শ্রেষ্ঠত্বের জন্য সর্বমহল যে সহযোগিতা করেছে তার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

তিনি ২০১৬ সালের ২৯ মে হাটহাজারী সরকারি কলেজ প্লাটুনে প্রফেসর আন্ডার অফিসার (পিইউও) হিসেবে যোগদানের পর ২০১৭ সালে সফলতার সাথে বাংলাদেশ মিলিটারি একাডেমি (বিএমএ) থেকে প্রি-কমিশন ট্রেনিং সম্পন্ন করেন।

তিনি সে কলেজে অধ্যাপনা ও বিএনসিসি’র পাশাপাশি সাংবাদিকতায়ও বেশ সুনাম অর্জন করেছেন। তিনি বর্তমানে জাতীয় দৈনিক যুগান্তর ও চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক পূর্বদেশ পত্রিকায় হাটহাজারী প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।

এছাড়া তিনি উপজেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত। তার এ কৃতিত্বের জন্য কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সকল সহকর্মী, কর্মচারী ও ছাত্র-ছাত্রীসহ বিএনসিসি ক্যাডেটদের কাছে ঋণী বলে তিনি জানান।

উল্লেখ্য, জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৬ এ প্রথম বারের মত হাটহাজারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় থেকে তাকে হাটহাজারী উপজেলায় ‘শ্রেষ্ঠ বিএনসিসি শিক্ষক’ নির্বাচিত করা হয়েছিল।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ