শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

ক্রাইস্টচার্চে শহীদ দুই বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে সন্ত্রাসী হামলায় শহীদ দুই বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছিয়েছে। শহীদ দু‘জন হলেন, নারায়ণগঞ্জের ওমর ফারুক ও নরসিংদীর জাকারিয়া ভূঁইয়া।

গতকাল মঙ্গলবার (২৬ মার্চ) রাত ১০টা ২৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে তাদের মরদেহ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এসে পৌঁছায়।

শহীদ পাঁচ বাংলাদেশিদের মধ্যে শেষজন অর্থাৎ চাঁদপুরের মোজাম্মেল হকের লাশ আজ বুধবার ঢাকায় আনার কথা রয়েছে। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার অনুবিভাগের এক কর্মকর্তা এ তথ্য জানান।

গত ১৫ মার্চ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে জুমার নামাজের সময় সন্ত্রাসী হামলায় ৫০ জন প্রাণ হারান। তাদের মধ্যে পাঁচজন বাংলাদেশের নাগরিক।

শহীদ পাঁচ বাংলাদেশির মধ্যে গত শুক্রবার জুমার নামাজের পর সিলেটের হোসনে আরা আহমেদ ও কুড়িগ্রামের ড. আবদুস সামাদকে ক্রাইস্টচার্চে দাফন করা হয়েছে।

ওই হামলায় আহত কিশোরগঞ্জের লিপি, গাজীপুরের মুতাসিম ও শেখ হাসান রুবেল চিকিৎসাধীন আছেন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ