শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

ক্রাইস্টচার্চে সন্ত্রাসী হামলায় শহীদ ফারুকের দাফন সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে আল নূর মসজিদে সন্ত্রাসী হামলায় শহীদ নারায়ণগঞ্জের বন্দর উপজেলার প্রবাসী ওমর ফারুকের নামাজের জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে।

আজ বুধবার সকাল ১০টায় বন্দর উপজেলার সিরাজউদ্দৌল্লাহ মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার পরে বন্দর কেন্দ্রীয় কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

গতকাল মঙ্গলবার সিঙ্গাপুর এয়ারলাইন্সের মরদেহ বহনকারী বিমান শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে।মরদেহ আসার পর বাড়িতে কান্নার রোল পড়ে যায়। শহীদের পরিবারের কান্নায় আশপাশের লোকজনও কান্নায় ভেঙে পড়েন।

ওমর ফারুকের আত্মীয় বন্দর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মুকুল গণমাধ্যমকে জানান, মরদেহ মঙ্গলবার রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে বুঝে নিয়ে রাত ২টার দিকে বাড়িতে নিয়ে আসা হয়।

বুধবার সকাল ১০টার দিকে নারায়ণগঞ্জের বন্দর সিরাজউদ্দৌল্লাহ মাঠে নামাজের জানাজা শেষে সকাল সাড়ে ১০টায় বন্দর কেন্দ্রীয় কবরস্থানে দাফন সম্পন্ন হয়।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, ২০১৭ সালের ২৯ ডিসেম্বর ওমর ফারুকের সঙ্গে সানজিদা জামান নিহার বিয়ে হয়।

বিয়ের কিছু দিন পর তিনি নিউজিল্যান্ড চলে যান। পরে গত বছরের ১৬ নভেম্বর তিনি ছুটিতে বাড়িতে আসেন।

কিছুদিন বাড়িতে পরিবারের সঙ্গে কাটিয়ে ১৮ জানুয়ারি নিউজিল্যান্ড ফিরে যান তিনি। সেখানে ওমর ফারুক নিউজিল্যান্ডের একটি কন্সট্রাকশন কোম্পানিতে কাজ করতেন। তার স্ত্রী বর্তমানে ৩ মাসের অন্তঃসত্ত্বা বলে তার পরিবার জানান।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ