শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

‘খালেদা জিয়াকে সুপরিকল্পিতভাবে হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে সুপরিকল্পিতভাবে হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে। খালেদা জিয়ার কিছু হলে এর দায় ভার কারা কর্তৃপক্ষ ও সরকারকে বহন করতে হবে। কেননা এখন খালেদা জিয়ার সব দায়িত্ব কারা কর্তৃপক্ষের।

আজ ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, কাল খালেদা জিয়ার সঙ্গে তার পরিবারের সদস্যরা দেখা করতে গিয়েছিল। তারা ফিরে এসে বলছে, খালেদা জিয়া আগের চেয়ে অসুস্থ হয়ে গেছেন। তিনি এখন ঠিক ভাবে হাঁটতেও পারেন না।

তিনি বলেন, আমরা একজন সুস্থ ব্যক্তিকে কারাগারে নিয়ে যেতে দেখেছি। কিন্তু তিনি এখন এতটাই অসুস্থ যে, কারাগারের কক্ষে চলাচল করতে পারছেন না। আর তিনি অনেক যন্ত্রণার মধ্যে দিন পার করছেন।

খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, গত সাড়ে তিন মাস খালেদা জিয়ার শারীরিক কোনো পরীক্ষা-নিরীক্ষা হয়নি। হাইকোর্টের নির্দেশে গত অক্টোবরে বিএনপি চেয়ারপারসনকে হাসপাতালে নেয়া হয়েছিল।

কিন্তু কোনো ধরণের চিকিৎসা না দিয়ে, চিকিৎসকদের সঙ্গে কথা না বলে, ৮ নভেম্বর তাকে ফের কারাগারে নেয়া হয়। এরপর থেকে গত ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত কোনো চিকিৎসক খালেদা জিয়াকে পরীক্ষা করেননি।

সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার চিকিৎসার জন্য তার পছন্দের হাসপাতালে পাঠানো দাবি জানান মির্জা ফখরুল।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা ফরহাদ হালিম ডোনার, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ