শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

তারেকের একমাত্র জায়গা হচ্ছে কারাগার: আইনমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ফিরিয়ে আনার ব্যাপারে যুক্তরাজ্য সরকারের কাছে সহযোগিতা চেয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

বুধবার (২৭ মার্চ) আইনমন্ত্রীর গুলশানের দপ্তরে যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট ক্যাটরটন ডিকসনের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, তারেক রহমানের ইস্যুটা হাইকমিশনারের কাছে তুলেছি। বাংলাদেশের আইনে দণ্ডিত তারেক রহমানকে ফেরত চাওয়ার বিষয়ে বলেছি, বাংলাদেশের দণ্ডিত কোনো আসামি যদি বিদেশে রাজনৈতিক আশ্রয়ের কারণে শাস্তি না পায়, তাহলে আসামিরা পার পেয়ে যাবে।

বাংলাদেশের আদালত তারেক রহমানকে শাস্তি দিয়েছে, তার একমাত্র জায়গা হচ্ছে কারাগার।

আইনমন্ত্রী বলেন, হাইকমিশনার আমাকে আশ্বস্থ করে বলেছেন, তিনি তার সরকারের সাথে এ বিষয়ে আলোচনা করবেন। যেহেতু আইনগত বিষয়, তাই অনেক দীর্ঘ সময় লাগতে পারে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ