শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

‘শিগগির খালেদাকে কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, শিগগির বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নাজিম উদ্দিন রোডের পুরোনো কারাগার থেকে কেরানীগঞ্জে কেন্দ্রেীয় কারাগারে স্থানান্তর করা হবে।

আজ বুধবার সাভারের আশুলিয়ার বঙ্গবন্ধু রোড এলাকায় বোধিজ্ঞান ভাবনা কেন্দ্র (বৌদ্ধ বিহারে) সদ্ধর্ম দেশনাসহ বিদর্শন ভাবনা অনুশীলনের সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এমনিতেই নাজিম উদ্দিন রোডের কারাগারটি অনেক পুরোনো এবং ঝুঁকিপূর্ণ। তাছাড়া এই কারাগারটিকে সরকার জাদুঘর হিসেবে রূপান্তরের কাজ হাতে নিয়েছে। যে কারণে কারাবন্দী হিসেবে বেগম খালেদা জিয়াকে কেরানীগঞ্জে স্থানান্তরের কোনও বিকল্প নেই।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, খালেদা জিয়ার প্যারোলে মুক্তির ব্যাপারে কোনো আবেদন সরকারের কাছে আসেনি। তাছাড়া তিনি দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত আসামি হিসেবে কারাগারে রয়েছেন। তাকে প্যারোলে মুক্তি পেতে হলেও আদালতের মাধ্যমেই আসতে হবে।

এসময় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবর ও স্থানীয় নেতাকর্মীরা।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ