শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

অনিয়ম আর সহ্য করা হবে না: এমপি ফারুক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বনানীতে এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক।

এ সময় ফারুক বলেছেন, অগ্নিকাণ্ড থেকে ভবিষ্যতে বাঁচার উপায় বের করতে হবে। অনিয়ম আর সহ্য করা হবে না।

বনানীর ১৭ নম্বর সড়কে এফ আর টাওয়ারে আগুনের পর বিকালে ঘটনাস্থলে গিয়ে এমপি ফারুক বলেন,  কাউকে খাতির করা হবে না। সব ভবন মালিকদের ডেকে তাদের জিজ্ঞসা করে হবে- কীভাবে তারা হাইরাইজ বিল্ডিং নির্মাণ করেছেন, একটা ভবনের সঙ্গে আরেকটা ভবন লাগালাগি করে নির্মাণ করা কেন?

ভবন মালিকদের কাছে তাদের কাছ থেকে সব ধরনের কাগজপত্রও চাওয়া হবে। এসব অনিয়ম আর সহ্য করা হবে না।

প্রসঙ্গত, বৃহস্পতিবার দুপুর ১২টা ৫৫ মিনিটের দিকে বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ে ২২ তলা ওই ভবনটির ৯ তলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে এ আগুন ছড়িয়ে পড়ে পুরো ভবনে।

রাত ৮টা ৩৯ মিনিটে এ প্রতিবেদন লেখা পর্যন্ত অগ্নিকাণ্ডে ১৯ জন নিহত ও ৭০ জন আহত হওয়ার কথা জানিয়েছে ফায়ার সার্ভিস।

আইএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ