শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮


আওয়ার ইসলাম প্রধান সম্পাদকের মাতা অসুস্থ, দোয়ার আবেদন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ লেখক ও গবেষক মুফতি মুহাম্মদ আমিমুল ইহসানের মাতা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। তার সুস্থতার জন্য সবার কাছে দুআ কামনা করেছেন আওয়ার ইসলাম পরিবার।

জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে ভুগছিলেন। সম্প্রতি ফেনী জেলার সোনাগাজী থানাধীন নিজ বাড়িতে স্ট্রোক করেন। উন্নত চিকিৎসার জন্য তাঁকে ইবনে সিনা হাসপাতালে বিশিষ্ট নিউরো বিশেষজ্ঞ প্রফেসর আবদুল হাইয়ের অধীনে স্ট্রোক ইউনিটে ভর্তি করা হয়। ইতোমধ্যেই তার DSA ও Cath Stenting সম্পন্ন হয়েছে ।

তিনি তের সন্তানের গর্বিত জননী। তার সন্তানরা সকলেই আলোকিত খ্যাতিমান আলেম ও স্কলার। তার স্বামী বিশিষ্ট আলেমে দ্বীন সর্বজন শ্রদ্ধেয় বুজুর্গ মাওলানা মুহাম্মদ রুহুল আমিন হাফিযাহুল্লাহ।

মহিয়সী এ মাতা পুরো জীবন আলেম ওলামাদের মেহমানদারি, দান খয়রাত, কুরআন তিলাওয়াত ও অজিফা আদায়ে সময় কাটিয়েছেন। আল্লাহ্ তাআলা যেন তাঁকে দ্রুত সুস্থতার নিয়ামত দান করেন সে জন্য তার পরিবারের পক্ষ থেকে দুআ চাওয়া হয়েছে।

মুফতি মুহাম্মদ আমিমুল ইহসান ছাড়াও তার আলোকিত সন্তানদের মধ্যে মুফতি মুহাম্মদ আবদুল হান্নান (ফকিহ, আল জামেয়াতুল ফালাহিয়া ফেনী), হাফেজ মাওলানা আবদুল হালিম (উসতাজুল হুফফাজ), হাফেজ মাওলানা আবদুল ফাত্তাহ (বিশিষ্ট ওয়ায়েজ), মাওলানা আবদুল জাব্বার (পরিচালক, তাযকিয়া ট্রাভেলস), হাফেজ আবদুল গনি (ইমাম, কাতার) এবং হাফেজ মাওলানা আবদুল কাহহার উল্লেখযোগ্য।

আল্লাহ এ মহিয়সী জননীকে দ্রুত সুস্থ করে তুলুন এবং দীনের খেদমতে আরও সময় ব্যয় করার তওফিক দিন। আমিন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ