শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

বনানীতে আগুন: বহু হতাহতের আশংকা (ভিডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর বনানীর ১৭ নম্বর রোডের এফ আর টাওয়ারে আগুনের ভয়াবহ থেকে জীবন বাঁচাতে ভবন থেকে লাফিয়ে পড়ছে আটকা পড়া মানুষ।

ভয়াবহ আগুন ও ধোঁয়ায় ভবনের ভেতরে আটকে পড়া মানুষেরা বাঁচার আকুতি জানাচ্ছেন।

রাজধানীর বনানীতে এফআর টাওয়ার নামের একটি বহুতল ভবনের আগুন পাশের ভবনগুলোতে ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে।

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের অন্তত ১৮টি ইউনিট। এতে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

বৃহস্পতিবার দুপুর ১২টা ৫৫ মিনিটের দিকে এফআর টাওয়ারের ৯ তলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে এ আগুন ছড়িয়ে পড়ে পুরো ভবনে।

আগুন থেকে বাঁচতে মানুষকে লাফিয়ে পড়তে দেখা গেছে।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, আগুন বেড়ে চলছে। আশপাশের ভবনেও ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে ফোন করা হলে সেখান থেকে বলা হয়েছে, কীভাবে আগুন লেগেছে, তা জানা যায়নি। দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।

https://www.facebook.com/aamraibd71/videos/279246869659965/

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ