শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

বনানীতে আহতদের জন্য রক্ত দানের আহ্বান ২ ক্রিকেটারের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বনানীর এফ আর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত ১৯জন নিহত হয়েছে, আহত হয়েছে ৭০ জন। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট।

উদ্ধার কাজে সেনা, নৌ ও বিমান বাহিনীর পাশাপাশি বিমান বাহিনীর ৫টি হেলিকপ্টারও অংশগ্রহণ করে।

এদিকে এমন ভয়াবহ আগুনের কথা শুনে বিচলিত হয়ে পড়েছেন জাতীয় দলের ক্রিকেটাররা।

আহতদের রক্ত দিতে ভেরিফাইড টুইটার ও ফেসবুক পেজ থেকে আহ্বান জানিয়েছেন ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও কাটার মাস্টার মুস্তাফিজ।

মাশরাফি তার ভেরিফাইড টুইটার অ্যাকাউন্টে লিখেন, আপনারা যারা বনানী, গুলশান, ক্যান্টনমেন্ট এলাকায় আছেন দয়া করে কুর্মিটোলা হসপিটালে যান, আহতদের রক্ত লাগবে। মানবতায় এগিয়ে আসুন।

একই বিষয়ে পোস্ট করে মুস্তাফিজুর রহমান লিখেছেন, আপনারা যারা বনানী, গুলশান, ক্যান্টনমেন্ট এলাকায় আছেন দয়া করে কুর্মিটোলা হসপিটালে যান, আহতদের রক্ত লাগবে। মানবতায় এগিয়ে আসুন।

আইএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ