শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

রমজানে ঢাকায় পানির সংকট হবে না: ওয়াসা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এবারের গ্রীষ্মে ও রমজানে রাজধানীতে পানি নিয়ে কোনো সংকট সৃষ্টি হবে না বলে দাবি করেছে ঢাকা পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষ (ওয়াসা)।

আজ সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান বলেন, সমস্যা সমাধানে আমরা প্রস্তুত। রমজান ও শুষ্ক মৌসুমে পানির চাহিদা বেশি থাকার কারণে ঢাকার বাসিন্দারা পানি স্বল্পতায় পড়েন।

‘ঢাকায় পানির দৈনিক গড় চাহিদা ২৪৫ থেকে ২৫২ কোটি লিটার। ওয়াসা বর্তমানে প্রায় ২৫৫ কোটি লিটার পানি উৎপাদন করে। তেঁতুলঝরা-ভাকুর্তা প্রকল্পটি চালু হলে উৎপাদন হবে ১৫ কোটি লিটার পানি।

তিনি দাবি করেন, এখন ৭০ শতাংশ বস্তি নিরাপদ পানি পাচ্ছে এবং বাকিদের চলতি বছরের ডিসেম্বরের মধ্যে পরিষ্কার পানির আওতায় নিয়ে আসা হবে।
-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ