শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

অগ্নিকাণ্ড প্রতিরোধে ফায়ার হাইড্রেন্ট স্থাপনের সুপারিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অগ্নিকাণ্ড প্রতিরোধে ঢাকায় প্রয়োজন পরিমান ফায়ার হাইড্রেন্ট স্থাপনের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। সে জন্য ঢাকা ওয়াসাকে হাইড্রেন্ট স্থাপনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয় কমিটি।

বৃহস্পতিবার (২৮ মার্চ) সংসদে অনুষ্ঠিত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে এ সুপারিশ করা হয়।

বৈঠকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বিগত পাঁচ বছরের বাস্তবায়নকৃত বিভিন্ন বরাদ্দ পরীক্ষা-নিরীক্ষার জন্য সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরীকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি সাব-কমিটি গঠন করা হয়। বাস্তবায়নকৃত বরাদ্দের মধ্যে রয়েছে, টিআর, কাবিখা, ব্রিজ/কালভার্ট নির্মাণ, ত্রাণ সামগ্রী ক্রয়, বিতরণ ও বিশেষ বরাদ্দ

কমিটির অন্যরা হলেন, সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী এবং জুয়েল আরেং।

কমিটি উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের ক্ষেত্রে স্থানীয় সংসদ সদস্যদের সঙ্গে পরামর্শক্রমে প্রকল্প গ্রহণের সুপারিশ করে।

কমিটির সভাপতি সংসদ সদস্য এবি তাজুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য সংসদ সদস্য পঞ্চানন বিশ্বাস, মুহা. আফতাব উদ্দিন সরকার, মীর মোস্তাক আহমেদ রবি, জুয়েল আরেং, মজিবুর রহমান চৌধুরী, মাসুদ উদ্দিন চৌধুরী ও কাজী কানিজ সুলতানা অংশ নেন।

বৈঠকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শাহ কামাল, ইআরডি সচিব মনোয়ার আহমেদসহ মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ