শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

আগুন দুর্ঘটনা প্রতিরোধে জাতীয় কমিশন গঠনের দাবি ড. কামালের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভবনে অগ্নিকাণ্ড হলে করণীয় নির্ধারণ এবং আগুনের দুর্ঘটনা প্রতিরোধে জাতীয় কমিশন গঠনের দাবি জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।

শুক্রবার আগুনে পুড়ে যাওয়া রাজধানীর বনানীর এফআর টাওয়ার পরিদর্শন শেষে তিনি এ দাবি জানা।

ড. কামাল বলেন, ভবন নির্মাণে যে আইনগুলো রয়েছে প্রথমত সেগুলো পরীক্ষা করতে হবে, সেখানে কোনো ঘাটতি আছে কি না। এত এত বহুতল ভবন হয়েছে এবং হচ্ছে- সেগুলো আইন মেনে নির্মাণ করা হয়েছে কি না।

সেগুলোর নকশায় কোনো ঘাটতি ছিল কি না- বিষয়গুলো দেখতে হবে। নকশা না মেনে ভবন তৈরি করলে তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়া হবে সেটিও নির্ধারণ করতে হবে।

তিনি আরও বলেন, এসব ভবনে আগুন লাগলে করণীয় কী হবে তাও নির্ধারণ করতে হবে। মানুষতো ১০-১২ তলা থেকে লাফিয়ে বাঁচতে পারবে না। সব দেশেই এমন আইন রয়েছে, আমাদেরও রয়েছে। তাই এসব বিষয় পর্যবেক্ষণে জাতীয় পর্যায়ে একটা কমিশন গঠন করতে হবে।

ভবন নির্মাণের নীতিমালা নিয়ে তিনি বলেন, বিদেশে আইন আছে ১০, ১২ তলা বিল্ডিং নির্মাণ করতে হলে ফায়ার এক্সিট থাকতে হয়। কিন্তু এখানে অবাক হওয়ার মতো দুর্ঘটনা ঘটেছে, মানুষ মারা গেছে, কিন্তু কোনো ফায়ার এক্সিট পয়েন্ট ছিল না।

যেখানে (কমিশনে) এসব বিষয়ে অভিজ্ঞদের রাখতে পারে সরকার। যারা প্রত্যেকটি বিষয় সঠিক মূল্যায়ন করতে পারে। এতে যেন ইঞ্জিনিয়ার ও বড় মাপের আর্কিটেকচারাল ইঞ্জিনিয়ার থাকে।

তারা পরামর্শ দেবে কীভাবে বিল্ডিং তৈরি করার সময় ফায়ার এক্সিট থাকতে হবে। এ ছাড়া এখন যে বিল্ডিংগুলো আছে সেগুলোর বর্তমান অবস্থাও তারা মূল্যায়ন করবে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ