শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮


বনানীতে অগ্নিকাণ্ডের ঘটনায় রিসালাতুল ইনসানিয়ার শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর বনানীতে ভয়াবহ অগ্নিকান্ডে হতাহতের ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন উচ্চতর ইসলামী শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান শায়খ আবুল হাসান আলী নদভী ইসলামিক রিসার্চ সেন্টার, ঢাকা'র পরিচালক ও রিসালাতুল ইনসানিয়াহ বাংলাদেশের আমীর মাওলানা শহীদুল ইসলাম ফারুকী।

গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় মাওলানা শহীদুল ইসলাম ফারুকী বলেন, বনানীতে ভয়াবহ অগ্নিকান্ডে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। এ মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের মাগফিরাত ও শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। সেই সাথে আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।

মাওলানা ফারুকী আরো বলেন, অগ্নিকান্ডে যারা মারা গেছেন, তারা শহীদের মর্যাদা পাবেন ইনশাআল্লাহ। এ দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের পাশে দাঁড়াতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি এবং আজ জুমআয় মসজিদে-মসজিদে বিশেষ দোআ আয়োজনের জন্য ইমাম ও খতীবদের প্রতি অনুরোধ জানাচ্ছি।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে মাওলানা ফারুকী বলেন, আমাদের দেশে ইদানিং ঘন ঘন অগ্নিকান্ডের ঘটনা ঘটছে। কেন এসব ঘটছে তা তদন্তে একটি শক্তিশালী কমিটি গঠন করতে হবে এবং সে আলোকে ব্যবস্থা নিতে হবে।

অগ্নি নির্বাপণে আমাদের ফায়ার সার্ভিসকে আরো উন্নত প্রশিক্ষণ দিতে হবে এবং অগ্নিকান্ড নিয়ন্ত্রণে উন্নত বিশ্ব থেকে উন্নতমানের সরন্জামাদি ক্রয় করতে হবে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ