শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

বনানীতে আগুন: তদন্ত শুরু, ঘুরে দেখলেন এফআর ভবন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকার বনানীতে এফআর ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার তদন্তে এসেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির সদস্যরা।

আজ দুপুর ১২টার দিকে দুঘর্টনাস্থলে আসেন এ কমিটির ৮ সদস্য।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফয়জুর রহমান এ কমিটির প্রধান। তার নেতৃত্বে সদস্যরা ভবনের ভেতরে যান এবং সবকিছু সরেজমিন করেন।

পরে এই কমিটির সদস্য ও প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রতিনিধি ফয়সাল হোসেন বলেন, আগুন লাগার প্রকৃত কারণ উদঘাটন করতে আমরা এসেছি। সবকিছু দেখলাম।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর ১টার দিকে বনানীর ২১তলা এফআর টাওয়ারে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ২১টি ইউনিট সন্ধ্যা ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে এখন পর্যন্ত ২৫ জন নিহত হন এবং রাজধানীর বিভিন্ন হাসপাতালে ৭৬ জন ভর্তি আছেন।

পরে এ ঘটনায় এক অতিরিক্ত সচিবের নেতৃত্বে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে ৬ সদস্যের, রাজউকের পক্ষ থেকে ৩ সদস্য, আইইবিএর পক্ষ থেকে ৮ সদস্য, ফায়ার সার্ভিস ৫ সদস্য ও দুর্যোগ ব্যবস্থপনা মন্ত্রণায় থেকে ৮ সদস্যের পৃথক পাঁচটি কমিটি গঠন করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ