শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

বনানীর এফআর টাওয়ারের আগুনে নিহত ২৫, আহত ৭৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর বনানী এফআর টাওয়ারে আগুন লাগার ঘটনায় নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে ২৫ জনে দাঁড়িয়েছে এবং এঘটনায় আহত হয়েছেন ৭৩ জন। গুলশান বিভাগের উপকমিশনার মুশতাক হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানান।

আজ শুক্রবার সকালে বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ে আগুন লাগা ভবনটির সামনে দাঁড়িয়ে সাংবাদিকদের সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি।

মুশতাক হোসেন বলেন, এখন পর্যন্ত ২৪ জনের মৃতদেহ হস্তান্তর করা হয়েছে। আর কেউ নিখোঁজ নেই।

বনানীর ফারুক রূপায়ণ (এফ আর) টাওয়ারে গতকাল বৃহস্পতিবার বেলা একটার দিকে আগুন লাগে। সন্ধ্যার দিকে তা নিয়ন্ত্রণে আসে। এর পর ভবনটির বিভিন্ন ফ্লোরে প্রবেশ করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। এ সময় একের পর এক লাশ উদ্ধার করা হয়।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মুশতাক হোসেন বলেন, দুর্ঘটনাকবলিত ভবনটির মালিক প্রকৌশলী ফারুক হোসেন ও রূপায়ন গ্রুপ। পুলিশ মালিক পক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ