শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

ববি শিক্ষার্থীদের যৌক্তিক দাবী মেনে নিন: মুফতি ফয়জুল করীম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গত ২৬ মার্চ'১৯ মহান স্বাধীনতা দিবস উদযাপন নিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উদ্ভূত সমস্যা সমাধানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহবান জানান ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, শায়েখে চরমোনাই।

আজ ২৯ মার্চ'১৯ইং শুক্রবার বাদ জুমআ এক বিবৃতিতে মুফতী ফয়জুল করীম বলেন, স্বাধীনতা দিবস উদযানের জন্য বরাদ্ধকৃত টাকা খরচ করে ভিসি সাহেব শিক্ষার্থীদের বঞ্চিত করে চা চক্র করবেন, আর এ নিয়ে ছাত্ররা প্রতিবাদ করলে তাদেরকে বলা হবে ‘রাজাকারের বাচ্চা’ এটা মেনে নেয়া যায় না।

তিনি বলেন, শিক্ষার্থীদের প্রতিক্রিয়া যৌক্তিক ছিল। ভিসি সাহেব ওদের উস্কে দিয়েছে, যা মোটেও উচিৎ হয়নি। তার এহেন বক্তব্য প্রকাশ্যে ফিরিয়ে নেয়া উচিৎ। তার বুঝা উচিৎ ছিল এটা বরিশাল, আর বরিশালের ছেলেরা শতাব্দীকাল ধরেই প্রতিবাদী এবং সংগ্রামী হিসেবে খ্যাত।

শায়েখে চরমোনাই ববি ক্যাম্পাসে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বরিশাল বিশ্ববিদ্যালয় শাখাকে মাঠে থাকার নির্দেশ দেন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ