শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

বনানীর এফআর টাওয়ারের জমির মালিক আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বনানীতে এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় মহানগর গোয়েন্দা পুলিশ এফআর টাওয়ারের জমির মালিক এসএমএইচআই ফারুককে (৬৫) আটক করেছে ।

শনিবার দিবাগত রাতে তাঁকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা আটক করা হয়।

মহানগর গোয়েন্দা পুলিশের এডিসি গোলাম সাকলাইন সংবাদমাধ্যমকে জানান, শনিবার রাত দেড়টার দিকে ফারুককে আটক করা হয়।

এর আগে একই অভিযোগে এফআর টাওয়ারের বর্ধিত অংশের মালিক তাসভির উল ইসলামকে শনিবার রাত পৌনে ১১টার দিকে বারিধারার বাসা থেকে তাসভিরকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার (এডিসি) সাজাহান সাজু বলেন, এফআর টাওয়ারে আগুনের হতাহতের ঘটনায় বনানী থানায় মামলা হয়েছে। এ মামলায় তাসভির উল ইসলামকে আটক করা হয়েছে।

গত বৃহস্পতিবার দুপুরে বনানীর এফআর টাওয়ারে আগুন লাগে। এখন পর্যন্ত বনানীর আগুনের ঘটনায় নিহত হয়েছেন ২৬ জন। আরও বহু লোক গুরুতর আহত হয়ে এখন রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ