শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

খালেদা জিয়ার চিকিৎসা: মেডিকেল বোর্ডে যারা আছেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খালেদা জিয়ার চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। তিনি এখন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের ৬২১ ও ৬২২ নম্বর কেবিন ভর্তি আছেন।

আজ দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে মাহবুবুল হক।

তিনি বলেন, খালেদা জিয়ার জন্য হাসপাতালের ৬২১ ও ৬২২ নম্বর কেবিন ঠিক করা আছে। তিনি এখন ৬২১ নম্বর কেবিনে বিশ্রাম করছেন। খালেদা জিয়ার অনুমতি পেলে চিকিৎসকরা তার কেবিনে গিয়ে চেক আপ শুরু করবেন।

খালেদার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের প্রধান হিসেবে রয়েছেন বিএসএমএমইউর মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. জিলন মিয়া।

বোর্ডে আরো রয়েছেন রিউমাটোলজি বিভাগের অধ্যাপক ডা. সৈয়দ আতিকুল হক, একই বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শামীম আহমেদ ও হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. একে মাহবুবুল হক।

এর আগে সোমবার দুপুর ১২টা ২০ মিনিটে খালেদা জিয়াকে বহনকারী গাড়ি বহর পুরান ঢাকার পুরনো কারাগার থেকে বের হয়ে ১২টা ৩৬ মিনিটে বিএসএমএমইউতে পৌঁছায়। সকালে খালেদা জিয়ার ব্যবহার্য নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়।

পৌঁছানোর পর আইন-শৃঙ্খলা বাহিনীর একটি দল হুইলচেয়ারে করে বিএনপি চেয়ারপারসনকে হাসপাতালের কেবিনে নিয়ে যান।

আজ সকালে খালেদা জিয়া কারাকর্তৃপক্ষকে বিএসএমএমইউতে চিকিৎসা নিতে সম্মতির কথা জানান। এরপর কারাকর্তৃপক্ষের পক্ষ থেকে জানায়, আজ যেকোনো সময় তাকে কারাগার থেকে হাসপাতালে নেয়া হতে পারে।

এর আগে গত মাসের শুরুর দিকেও খালেদা জিয়াকে একবার বিএসএমএমইউতে নেয়ার কথা ছিল। তখন হাসপাতালের কেবিন ও হাসপাতাল ঘিরে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। শেষ পর্যন্ত খালেদা জিয়া রাজি না হওয়ায় তাকে হাসপাতালে নেয়া হয়নি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ