শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

খিলগাঁওয়ে পিকআপ ভ্যানের ধাক্কায় শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানী ঢাকার খিলগাঁওয়ে পিকআপ ভ্যানের ধাক্কায় এক শিশুর মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে নিহতের নাম-পরিচয় জানতে পারেনি পুলিশ।

সোমবার (১ এপ্রিল) বিকেল ৫টার দিকে বনশ্রী-ডেমরা লিংক রোডের বাগানবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বনশ্রী-ডেমরা লিংক রোডের বাগানবাড়ী এলাকায় বাইসাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি পিকআপ ভ্যান অজ্ঞাতপরিচয় ওই শিশুকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) খোরশেদ আলম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের ব্যাপারে বিস্তারিত জানার চেষ্টা চলছে। পিকআপ চাকল পালিয়ে যাওয়ায় তাকে ধরা সম্ভব হয়নি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ