শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

দুর্নীতি মামলায় কাস্টমস কর্মকর্তা নুরুলের জামিন আবেদন নাকচ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অবৈধ সম্পদ অর্জনের মামলায় কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের সাবেক সদস্য মুহাম্মদ নুরুল ইসলামের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

আজ সোমবার শুনানি শেষে ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশ এ আদেশ দেন।

আসামিপক্ষে সিনিয়র আইনজীবী সৈয়দ রেজাউর রহমান জামিন শুনানি করেন। অপরদিকে দুদকের পক্ষে আইনজীবী মীর আহমেদ আলী সালাম জামিন আবেদনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত আসামির জামিন নাকচের আদেশ দেন।

আদালত সূত্র জানায়, আসামি নুরুল ইসলাম একসময় মোংলা কাস্টম হাউসের কমিশনার ছিলেন। তিনি দুদকে ২০১১ সালের ২৯ আগস্ট ২৯ লাখ ৫৮ হাজার ২২০ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ এবং ১ লাখ ২৫ হাজার ১৬৭ টাকার দেনার হিসাব দাখিল করেন।

কিন্তু দুদকের অনুসন্ধানে ৬৯ লাখ ৫০ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগ পায়। এ অভিযোগে ২০১৮ সালের ২ অক্টোবর রাজধানীর রমনা থানায় দুদকের উপপরিচালক এস এম এম আখতার হামিদ ভূঞা বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার পর ওই বছর ১৩ নভেম্বর হাইকোর্ট এ আসামিকে ৮ সপ্তাহের আগাম জামিন প্রদান করে মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করতে আদেশ দেন। সে অনুযায়ী গত ৭ জানুয়ারি ওই আসামি আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন। ওইদিন আদালত নথি তলব করে ১ এপ্রিল শুনানির দিন ধার্য করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ