সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

টঙ্গীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় গাড়ি চাপায় রাসেল (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এছাড়া কালিগঞ্জ সড়কের সিলমুন এলাকায় হালিম (৩৫) নামে অপর এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতদের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে এ সব দুর্ঘটনা ঘটে। টঙ্গী পশ্চিম থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. এমদাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে নিজ কাজে উত্তরা থেকে টঙ্গী আসেন রাসেল। পরে কাজ সেরে ফের উত্তরা যাওয়ার উদ্দেশে রাস্তা পার হওয়ার সময় গাজীপুরগামী অজ্ঞাত বাস চাপায় গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে টঙ্গী হাসপাতাল নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিসিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত রাসেল চাঁদপুর জেলার হাইমচর উপজেলার বাসিন্দা।

অন্যদিকে, মঙ্গলবার রাতে মোটরসাইকেলযোগে হালিমসহ দুই বন্ধু জরুরি কাজে সিলমুন যান। পরে বৈরী আবহাওয়ার কারণে ঝর বৃষ্টি শুরু হলে হালিম মোটরসাইকেল থেকে নেমে নিরাপদে যাওয়ার চেষ্টা করেন। এ সময় ঢাকাগামী ট্রাক চাপায় গুরুতর হলে তাকে হাসপাতাল নেওয়া হয়। সেখানে তিনি মারা যায়। নিহত হালিম হামিম গ্রুপের শ্রমিক ছিলেন বলে জানা গেছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ