মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

মাদরাসা কমিটির ভোটে কারচুপি করায় ওসিসহ ৯ জনকে শোকজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের করশালিকা ফাজিল রহমানিয়া মাদরাসার ম্যানেজিং কমিটির নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগে নির্বাচনে পরাজিত ৫ প্রার্থী বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

এ মামলায় থানার ওসি খাজা গোলাম কিবরিয়া এবং শিক্ষা কর্মকর্তা আব্দুল কাদের বিশ্বাসসহ ৯ জনের বিরুদ্ধে কারচুপির অভিযোগ আনা হয়েছে।

মামলার অপর আসামিরা হলেন, ওই মাদরাসার অধ্যক্ষ মাওলানা ইদ্রিস আলী, সভাপতি আব্দুল্লাহ হিলকাফি হিরা, ইসমাইল হোসেন, আজাদ আলী, জামাত আলী, মাওলানা শাহ আলম ও মোছা. মধুমালা খাতুন।

বুধবার দুপুরে সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক কিশোর দত্ত আসামিদের শোকজ করেছেন। পাশাপাশি আসামিদের বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা নেয়া হবে না- তা জানতে চেয়ে আগামী ৭ দিনের মধ্যে কারণ দর্শাতে বলেছেন আদালত।

এ মামলার ১ নম্বর বাদীরা জানান, ২০১৮ সালের ২০ অক্টোবর করশালিকা ফাজিল রহমানিয়া মাদরাসায় ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটে নানা অনিয়ম ও কারচুপির মাধ্যমে আসামিরা তাদের বিজয় ছিনিয়ে নেয়। ওই দিনই তারা ৫ জন বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা নেয়ার জন্য জেলা প্রশাসক (ডিসি) বরাবর আবেদন করেন।

এর পরিপ্রেক্ষিতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। ওই তদন্ত কমিটি সরেজমিন মাদরাসায় গিয়ে ভোটার, এলাকাবাসী,শিক্ষক, অভিভাবকসহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে অভিযোগের সত্যতা পায়। পরে তদন্ত কমিটির তাদের প্রতিবেদন দাখিল করলে ২০১৮ সালের ৪ নভেম্বর শাহজাদপুর সিনিয়র সহকারী জজ আদালতে মামলা দায়ের করা হয় বলে জানান বাদী আবু বক্কার।

আদালতের বিচারক কিশোর দত্ত মামলাটি গ্রহণ করে আসামিদের বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা নেয়া হবে না মর্মে কারণ দর্শানোর নোটিশ দেন।

এ ব্যাপারে শাহজাদপুর থানার ওসি খাজা গোলাম কিবরিয়া ও শাহজাদপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল কাদের বিশ্বাস এবং অধ্যক্ষ মাওলানা ইদ্রিস আলী বলেন, এ বিষয়ে এখনও কিছু জানি না। আদালত থেকে এখনো কোনো কাগজপত্র হাতে পাইনি।

বাদিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আনোয়ার হোসেন ও আদালতের পেশকার প্রদ্যুত ধর তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ