শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাড়ি নবীর সুন্নত, কটাক্ষ করার এখতিয়ার কারও নেই: সংসদে মনিরুল হক চৌধুরী নেতানিয়াহুকে ‘জাহান্নামে পাঠানোর’ হুঁশিয়ারি ইরানের মেজর জেনারেলের ২৮ আগস্ট ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? তানযীমুল আইম্মাহ ওয়াল উলামার উদ্যোগে দুই পর্বে সিরাত প্রতিযোগিতা নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি ৪৬৯, এখনও নিখোঁজ ১৪৬৮ আমিরে মজলিসের তত্ত্বাবধানে ৫০ হুইলচেয়ার ও ৫০ ভ্যান বিতরণ কুমিল্লায় খেলাফত মজলিসের উলামা ও সুধী সমাবেশ সিরাজগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা লখনৌয়ে ১২ দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) অধিবেশনের সমাপ্তি কিশোরগঞ্জের জামিআ আবু বকরে ভাষা-সাহিত্যের বিশেষ কোর্স শুরু 

রোগী সেজে চিকিৎসক অপহরণ, আটক ৬ অপহরণকারী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রোগী সেজে ঢাকার মিরপুর থেকে হোমিওপ্যাথিক চিকিৎসককে অপহরণের ঘটনায় ছয় অপহরণকারীকে আটক করেছে র‌্যাব। অপহৃত চিকিৎসককে টাঙ্গাইলের মধুপুর ভাওয়াল বন এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৪ এর সিনিয়র এএসপি সাজ্জাদুল ইসলাম জানান, বুধবার বেলা ১১টায় চিকিৎসা নেয়ার নাম করে মিরপুর-১০ নম্বর থেকে হোমিওপ্যাথিক চিকিৎসক মোনায়েমুল বাশারকে মধুপুর ভাওয়াল বনে এক বাসায় নিয়ে যায় অপহরণকারী চক্র।

সেখানে পৌঁছামাত্র অপহরণকারীরা তার হাত ও চোখ মুখ বেঁধে ফেলে। তার ওপর নির্যাতন চালানো হয়। নির্যাতনের সময় বাশারের চিৎকারের শব্দ রেকর্ড করে তার পরিবারকে শুনিয়ে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। মুক্তিপণের টাকা না দিলে বাশারকে হত্যার হুমকি দেয় তারা।

তিনি জানান, এরই মধ্যে হোমিও ডাক্তারের পরিবারের পক্ষ থেকে কিছু টাকা দেয়া হয় অপহরণকারী চক্রের দেয়া বিকাশ নম্বরে। পরে ওই চিকিৎসকের পরিবার র‌্যাবকে বিষয়টি জানায়। তাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে র‌্যাব বুধবার রাত ৮টা থেকে ভোর সাড়ে ৬টা পর্যন্ত ভাওয়াল বন এলাকায় অভিযান চালায়।

একপর্যায়ে অপহৃত চিকিৎসক মোনায়েমুল বাশারকে উদ্ধার করা হয়। সেই সঙ্গে ছয় অপহরণকারীকে গ্রেফতার করা হয়। এ সময় গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে মুক্তিপণ আদায়ের কাজে ব্যবহৃত সিমসহ চারটি মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়। এ ছাড়া মুক্তিপণের ২৭ হাজার ৫০০ টাকাও উদ্ধার করা হয়।

সিনিয়র এএসপি সাজ্জাদ জানান, এ অপহরণের সঙ্গে ১০ জন জড়িত। গ্রেফতার ছয়জনসহ ওই ১০ জন হলো- আব্দুস সালাম, আলমগীর হোসেন, ফয়েজ উদ্দিন, মো. ফয়সাল, আবদুল হালিম, বিল্লাল হোসেন, আমিনুল ইসলাম ওরফে সোহরাব, সঞ্জীব, আলিম ও তারা বিবি ওরফে সানু আক্তার। এর মধ্যে তারা বিবি, সোহরাব, সঞ্জীব ও আলিম পলাতক রয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ