সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা

এক মাসেও বাড়ি ফেরেনি মাদরাসা ছাত্রী লিজা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মায়ের সাথে অভিমান করে বাড়ি থেকে বের হবার পর ১ মাস পেরিয়ে গেলেও কোনও খোঁজ মেলেনি মাদরাসা ছাত্রী লিজা আক্তরের (১৪)। মেয়ের খোঁজ না পেয়ে দিশেহারা হয়ে পড়েছেন লিজার মা। পরিবারের ধারণা, লিজাকে অপহরণ করা হয়েছে।

এ বিষয়ে থানা ও র‌্যাবের কাছে অভিযোগ দিলে তারাও লিজার কোনও সন্ধান দিতে পারেনি।

জানা গেছে, স্বামীহারা রুবিয়া বেগম তার দুই ছেলে মেয়ে নিয়ে ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকার মোল্লা বাড়ি সড়কের একটি বাড়িতে থাকতেন। লিজা গোয়ালচামটের ২নং সড়কে অবস্থিত ইসলামিয়া মহিলা মাদরাসায় পড়ালেখা করতো।

গত ৫ মার্চ সকালে লিজার মা রুবিয়া বেগম মাদরাসায় না যাওয়ায় মেয়েকে বকাঝকা করেন। পরে রুবিয়া বেগম তার ছোট ছেলেকে নিয়ে স্কুলে চলে যান। সে সময় লিজা বাড়িতে একাই ছিল। রুবিয়া বেগম বাড়ী ফিরে দেখতে পান লিজা বাড়িতে নেই। বিভিন্ন স্থানে খোঁজ করেও তার কোনও সন্ধান পাননি তিনি।

এ বিষয়ে ফরিদপুর কোতয়ালী থানায় একটি অভিযোগ দায়ের করেন তিনি। পরবর্তীতে স্থানীয় র‌্যাব ক্যাম্পেও অভিযোগ দেয়া হয়।

এ বিষয়ে কোতয়ালী থানার ওসি এএফএম নাসিম সিদ্দিকী জানান, দেশের বিভিন্ন থানায় ম্যাসেস পাঠানো হয়েছে। লিজার সন্ধানে পুলিশ তৎপর রয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ