শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

হাসপাতাল থেকে ছাড়পত্র পেলেন কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দীর্ঘ এক মাস চিকিৎসার পর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ওবায়দুল কাদের। তবে এখনই দেশে ফিরতে পারছেন না তিনি। ফলোআপের জন্য আরও দুই থেকে তিন সপ্তাহ তাকে থাকতে হচ্ছে সিঙ্গাপুরেই।

ডা. আবু নাসার রিজভী জানিয়েছেন, শারীরিকভাবে সুস্থ আছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তার রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে আছে।

শুক্রবার সকালেই জানা গিয়েছিলো হাসপাতাল ছাড়ছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। প্রস্তুতির অংশ হিসেবে আসছিলো মেডিকেল বোর্ড প্রধান ডা. ফিলিপসহ অন্যদের সঙ্গে তোলা তার ছবি। অবশেষে বাংলাদেশ সময় বেলা সোয়া একটায় দেয়া হয় ছাড়পত্র। হাসি মুখেই মাউন্ট এলিজাবেথ হাসপাতাল ছাড়েন ওবায়দুল কাদের।

এর পর পরই তার শারীরিক অবস্থা নিয়ে তথ্য দেন সিঙ্গাপুরে তার সঙ্গে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক ডা. আবু নাসার রিজভী।

হাসপাতাল ছাড়লেও এখনই দেশে ফেরা হচ্ছে না ওবায়দুল কাদেরের। ফলোআপের জন্য সিঙ্গাপুরে থাকতে হচ্ছে আরো কিছু দিন। আর সে জন্য হাসপাতালের পাশে ভাড়া করা হয়েছে একটি বাসা।

দোসরা মার্চ সকালে শ্বাসকষ্ট নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে ভর্তি হলে, এনজিও গ্রামের পর হৃদপিণ্ডে তিনটি ব্লক ধরা পড়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের।

অবস্থা কিছুটা স্থিতিশীল হলে, ৪ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে নেয়া হয় সিঙ্গাপুরে। সেখানে ২০ মার্চ তার বাইপাস সার্জারি করেন কার্ডিও থোরাসিক সার্জন ডা. শিভাথাসান কুমারাস্বামী।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ