সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী

ফায়ার সার্ভিসকে সাজানোর উদ্যোগ, যুক্ত হবে আধুনিক যন্ত্রাংশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্সকে ঢেলে নতুন ভাবে সাজানোর উদ্যোগ নেয়া হয়েছে। তাই ফায়ার সার্ভিসে প্রশিক্ষিত জনবল এবং আধুনিক প্রযুক্তি সম্পন্ন যন্ত্রাংশ যুক্ত হবে।

বর্তমানে নির্মাণাধীনসহ দেশে মোট ৫৬৫টি ফায়ার স্টেশন রয়েছে। সেগুলোতে প্রায় ১৫ হাজার কর্মী কাজ করছেন বলে জানা যায়।

উন্নত বিশ্বের আদলে ফায়ার সার্ভিসকে সাজানোর উদ্যোগ নেয়া হচ্ছে জানিয়ে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন) মেজর শাকিল নেওয়াজ বলেন, ইতিমধ্যে সরকার ফায়ার সার্ভিসকে যুগোপযোগী করতে নানা ইন্সটরুমেন্ট ক্রয় করেছে। তার পাশপাশি আগুন লাগলে ভুক্তভোগীরা যাতে আগুন নিভিয়ে ফেলতে পারে সেসব উদ্যোগও নেয়া হচ্ছে।

তিনি বলেন, সরকারের পৃষ্ঠপোষকতায় ফায়ার সার্ভিসের সক্ষমতা অনেক বেড়েছে। প্রতিটি উপজেলায় ফায়ার স্টেশন স্থাপন করা হচ্ছে। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে প্রতিবছর স্কুল, কলেজের শিক্ষার্থী ও বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের অন্তত দেড় লাখ কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

প্রসঙ্গত, চুড়িহাট্ট এবং বনানীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর ৩ এপ্রিল সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ফায়ার সার্ভিসের জন্য বিশেষ ধরনের হেলিকপ্টার কেনার ঘোষণা দেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ