মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

পিরোজপুরে কৃমিনাশক ওষুধ খেয়ে ২৪ শিক্ষার্থী গুরুতর অসুস্থ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পিরোজপুরের নাজিরপুরে কৃমিনাশক ওষুধ খেয়ে উপজেলার নাওটানা বিএম মাধ্যমিক বিদ্যালয়ের ২৪ শিক্ষার্থী গুরুতর অসুস্থ হয়েছে পড়েছে। অসুস্থ শিক্ষার্থীদের নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সোমবার (৮ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহা. শাহ আলী আশ্রাফ জানান, সোমবার সকাল ১০টার দিকে স্থানীয় স্বাস্থ্যকর্মী মৃণাল হালদার ওই বিদ্যালয়ের শিক্ষার্থীদের কৃমিনাশক ওষুধ খাওয়ান। এর আধাঘণ্টা পরই শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়তে শুরু করে।

প্রথমে ষষ্ঠ শ্রেণির ছাত্রী লক্ষী শিকদার অসুস্থ হয়ে পড়ে। এরপর ২৪ অসুস্থ শিক্ষার্থী অসুস্থ হয়ে যায়। অসুস্থদের চিকিৎসা চলছে।

হাসপাতালে চিকিৎসাধীন ওই বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী লামিয়া আক্তার জানায়, ওই কৃমিনাশক ওষুধ খাওয়ার ১৫ মিনিট পরই তার প্রথমে বমি বমি অনুভব হয়। পরে প্রচণ্ড পেটে ব্যাথা ও হাত-পা খিঁচুনি অনুভব হচ্ছে।

ষষ্ঠ শ্রেণির ছাত্রী সাকুরা খানম জানায়, ওষুধ খাওয়ার কিছু সময় পর প্রচণ্ড পেটে ব্যথা ও মাথা ঘুরানো অনুভব হচ্ছে। সে কয়েকবার বমিও করছে।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচএ) ডা. রতন কুমার ঢালী জানান, অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের বড় কোনো সমস্যা অনুভব হচ্ছে না। এটা মাস রিঅ্যাকশন (গণপ্রতিক্রিয়া) নামে একটি রোগ। এটা একজনের হলে এর দেখা দেখি অন্য কারও এটা হয়ে থাকতে পারে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ