শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

আগের চেয়ে অনেক সুস্থ তাবলিগের মাওলানা যুবায়ের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মদ
আওয়ার ইসলাম

বাংলাদেশের দাওয়াত ও তাবলিগ জামাতের অন্যতম মুরব্বী ও কাকরাইল মসজিদের ইমাম মাওলানা মুহাম্মাদ যুবায়ের বর্তমানে আগের চেয়ে অনেকটা সুস্থ রয়েছেন। বুধবার বিকেলে মাওলানা যুবায়েরকে হাসপাতাল থেকে রিলিজ করা হবে বলে আওয়ার ইসলামকে জানান তার ছেলে মাওলানা হানজালা।

বাংলাদেশের তাবলিগ জামাতের অন্যতম শীর্ষ এ মুরুব্বি হৃদরোগে আক্রান্ত হয়ে জাপানের ইয়ামাগাতা সাকোরাচু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মঙ্গলবার দীর্ঘ ৫ ঘণ্টা অস্ত্রোপচারের মাধ্যমে তার হার্টে দুটি এনজিওপ্লাস্টিক সম্পন্ন হয়।

এর আগে, গত ৬ এপ্রিল  চিকিৎসা ও দাওয়াতের উদ্দেশ্যে একটি জামাতসহ জাপানে রওয়ানা করেন মাওলানা যুবাইর। অসুস্থ অবস্থায় তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়।

তাবলিগের এ শীর্ষ মুরুব্বির সুস্থতার জন্য তার ছেলে মাওলানা হানজালা দেশবাসীর দোয়া কামনা করেছেন।

মাওলানা যুবায়ের তাবলিগ জামাতের শীর্ষ মুরব্বি। গত দুই বছর ধরে বিশ্ব ইজতেমায় আখেরি মোনাজাত পরিচালনা করছেন মাওলানা যুবায়ের।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ