শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ২০ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সময় বাড়ল ১০ দিন পতনের দ্বারপ্রান্তে ইরান সরকার, দাবি নেতানিয়াহুর ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন

ভারতের কোচবিহারে তৃণমূল সমর্থকদের ওপর হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভোটগ্রহণ শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগেই তৃণমূল সমর্থকদের উপর হামলার অভিযোগ উঠেছে। কোচবিহারের মাথাভাঙায় এই হামলার জন্য দিল্লির ক্ষমতাসীন বিজেপিকে দায়ী করেছে তৃণমূল।

বুধবার রাত বারোটা নাগাদ মাথাভাঙার পচগড়া গ্রাম পঞ্চায়েতের ফকিরকুঠি এলাকায় তৃণমূলের একদল বাইক আরোহী সমর্থকের উপর হামলা করা হয়। অভিযোগ বিজেপি সমর্থকরাই ওই হামলা চালিয়েছে।

স্থানীয় সংবাদ মাধ্যমের খবর, ওই হামলায় গুরুতর আহত হয়েছেন পঞ্চায়েত প্রধান অতুল দাস। আহত হয়েছেন তৃণমূলের আরও কয়েকজন নেতাকর্মী। এলাকায় বাইক নিয়ে টহল দেওয়ার সময় ওই হামলা হয় বলে অভিযোগ। তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, লাঠি নিয়ে তাদের কর্মী-সমর্থদের ওপরে চড়াও হয় বিজেপি সমর্থরা।

হামলার ব্যাপারে তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষ বলেন, ওরা কাল রাতে আমাদের পঞ্চায়েত প্রধানকে মেরেছে। মানুষ এর জবাব দেবে।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ