মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ইসরায়েল কর্তৃক এক ফিলিস্তিনিকে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ফিলিস্তিনের পশ্চিম তীরের নাবলুসে ইসরাইলি সেনাদের গুলিতে এক ফিলিস্তিনি তরুণ শাহাদাতবরণ করেছেন।

আজ শনিবার বিকাল ৫ টায় ফিলিস্তিনের পশ্চিম তীরের নাবলুস এলাকায় 'হোয়ারা' চেক পোস্টের কাছে তাকে শহিদ করা হয়।

গুলি চালানোর পর ইসরায়েলি সেনারা ওই এলাকা ঘিরে রাখে, ফলে সাহায্যের জন্য ওই ফিলিস্তিনির কাছে কেউ যেতে পারেনি। কোনো ত্রাণকর্মীকেই সেখানে যেতে দেওয়া হয়নি।

অতিরিক্ত রক্তক্ষরণের কারণে সেখানেই তার মৃত্যু হয়। গুলিবিদ্ধ হওয়ার পর দ্রুত চিকিৎসা দেওয়া হলে তাকে বাঁচানো যেতো বলে প্রত্যক্ষদর্শীরা মনে করছেন।

ওই ফিলিস্তিনি দেশি অস্ত্র দিয়ে ইসরায়েলি সেনাদের ওপর হামলা চালাতে চেয়েছিল বলে ইহুদিবাদী সেনা কর্তৃপক্ষ দাবি করেছে।

-এমডব্লিউ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ