মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

কাল শুরু হচ্ছে মেশকাত জামাতের পুন:পরীক্ষা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল্লাহ আফফান
আওয়ার ইসলাম

প্রশ্নফাঁসের অভিযোগ ওঠায় কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকের চলমান মেশকাতের (ফজিলত) পরীক্ষা বালিত হওয়ার পর আগামীকাল মঙ্গলবার (২৩ এপ্রিল) থেকে পুনরায় পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা চলবে ৩০ এপ্রিল পর্যন্ত।

রুটিন অনুযায়ী প্রতিদিন সকাল ৯টা থেকে সাড়ে ১২টা ৩০ পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে শুক্রবার সকাল ৮ টা থেকে ১১ টা ৩০ মিনিট পর্যন্ত পরীক্ষা চলবে।

এ পরীক্ষায় মোট ১৯ হাজার ৩২৮ জন শিক্ষার্থী পরীক্ষা দিবে। ৩৯৩টি পরীক্ষা কেন্দ্র রয়েছে, তার মধ্যে ১৭০টি পুরুষ কেন্দ্র, ২২৩টি মহিলা কেন্দ্র। পুরুষ নেগরান ও মহিলা নেগরান মোট ১০৯১ জন থাকবে বলে আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন বেফকের পরীক্ষা নিয়ন্ত্রক মুফতি আবু ইউসুফ।

মাদরাসার মুহতামিম, নাজেমে তালিমাত (শিক্ষা সচিব), নেগারানসহ বেফকের সাথে সংশ্লিষ্টদের প্রতি পরীক্ষা সুন্দর ও সুষ্ঠভাবে নেয়ার আহ্বান জানান তিনি।

এএ