শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডাকসুর মেয়াদ শেষ হওয়ার আগেই তফসিল চায় ইসলামী ছাত্র আন্দোলন সিরাত প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন ফাতেমাতুযযাহরা (রা.) মাদরাসার ৩০০ ছাত্রী রাষ্ট্রায়ত্ত চিনিকল খুলে দেওয়াসহ শ্রমিক মজলিসের ১০ দাবি প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগসহ জাতীয় শিক্ষক ফোরামের ১০ দফা দাবি সৌদিতে আরবে নিহত নওগাঁর ৭ প্রবাসীর জানাজা সম্পন্ন তিব্বতে নতুন করে বাঁধে ভাঙ্গন, উদ্ধার অভিযান স্থগিত করল নেপাল ও চীন চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু আইনজীবীদের পেশাগত মান নিয়ে সংশয় রয়েছে: আইনমন্ত্রী দাড়ি নবীর সুন্নত, কটাক্ষ করার এখতিয়ার কারও নেই: সংসদে মনিরুল হক চৌধুরী নেতানিয়াহুকে ‘জাহান্নামে পাঠানোর’ হুঁশিয়ারি ইরানের মেজর জেনারেলের

'শিক্ষাঙ্গনে অনৈতিকতা রোধে করণীয়' শীর্ষক সেমিনার মঙ্গলবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সচেতনতা, দায়িত্ববোধ ও জবাবদিহিতার পরিবেশ সৃষ্টির লক্ষ্যে ‘শিক্ষাঙ্গনে অনৈতিকতা রোধে করণীয়’ শীর্ষক সেমিনারের আয়োজন করছে ‘কওমী ফোরাম’ ৷

কাল ২৩ এপ্রিল (মঙ্গলবার) জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলায় সকাল ১০ টা থেকে এ সেমনিার শুরু হবে।

সেমিনারে দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম ও মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত থাকবেন।

সেমিনার প্রসঙ্গে মাওলানা মামুনুল হক বলেন, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষাঙ্গনগুলো পুড়ছে অনৈতিকতা-অশ্লীলতার আগুনে ৷ শ্লীলতহানীর ঘটনা ঘটছে আলিয়া মাদরাসায় ৷ আস্থার শেষ জায়গা কওমীর পবিত্র অঙ্গণও আজ কলুষিত লোলুপ অনৈতিকতার করালগ্রাসে ৷ তবে কি বিপর্যস্ত হবে দেশ ও জাতি ? আর আমরা সবাই তাকিয়ে তাকিয়ে দেখব নিরব দর্শক হয়ে ? তা কি হয় ? হওয়া উচিৎ ? আমাদের কি কিছুই করার নেই ?

সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, সবাইকে যদি জাগিয়ে তুলি, সবাই মিলে যদি রুখে দাড়াই, কিছু তো পরিবর্তন হবে! নির্মিত হবে একটি শুদ্ধ সমাজ! সচেতনতা, দায়িত্ববোধ ও জবাবদিহিতার পরিবেশ সৃষ্টির লক্ষ্যে উদ্যোগ নিয়েছে কওমী ফোরাম ৷ আপনিও এগিয়ে আসুন আপনার জায়গা থেকে।

আরএম/

 

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ