মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

মৎস্য ভবন মোড়ে বাস ও দুটি প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষ, নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর মৎস ভবন এলাকায় বাস ও দুটি প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও দুজন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

আজ মঙ্গলবার (২৩ এপ্রিল) রাজধানীর মৎস ভবন এলাকায় সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, বাসের সাথে ধাক্কা লেগে একটি প্রাইভেট কার দুমড়েমুচড়ে গেছে। প্রাইভেট কারটির দরজা এবং যাত্রী আসনে রক্তে ভিজে গেছে। এ ছাড়া রাস্তার ওপরও কয়েক জায়গায় রক্তের ছোপ পড়ে থাকতে দেখা গেছে।

এ ঘটনায় নিহত দুইজনের পরিচয় পাওয়া যায়নি। তাছাড়া তারা রিকশা না প্রাইভেটকারের যাত্রী তাও প্রাথমিকভাবে জানা যায়নি। তবে তাদের একজনের বয়স আনুমানিক ৬০ ও অপরজনের বয়স ২৫ বলে জানা গেছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, নিহতদের লাশ মর্গে রাখা হয়েছে। আর আহত একজনের চিকিৎসা চলছে।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ