মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

পান-সিগারেট খেয়ে ক্লাসে যেতে পারবেন না শিক্ষকরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শিক্ষকরা পান, সিগারেট, জর্দা, তামাক ও গুল খেয়ে ক্লাসে যেতে পারবেন না বলে নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর ( মাউশি)।

বুধবার (২৪ এপ্রিল) এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর। সেখানে বলা হয়, সারাদেশের স্কুল ও কলেজের শিক্ষকরা সিগারেট, বিড়ি, জর্দা, গুল খেয়ে ক্লাসে যেতে পারবেন না। এ বিষয়টি নিশ্চিত করতে জেলা শিক্ষা কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

মাউশির পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক আবদুল মান্নানের সাক্ষরিত পরিপত্রে বলা হয়, কোনো কোনো শিক্ষক সিগারেট, বিড়ি, জর্দা, গুল ইত্যাদি খেয়ে ক্লাসে যান। এভাবে শিশুদের সামনে উপস্থিত হওয়া সমীচীন নয়। এতে শিশু শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের বিরক্তি তৈরি হয় এবং পাঠ গ্রহণে মনোসংযোগের বিঘ্ন ঘটে।

কোনো শিক্ষক যেন এসব খেয়ে ক্লাসে না যান, শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের এ বিষয়টি নিশ্চিত করতে নির্দেশ দেয়া হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে অধ্যাপক আবদুল মান্নান বলেন, পান-সিগারেট বিদ্যালয়ের পরিবেশ নষ্ট করে। শিক্ষার্থীরাও শিক্ষকদের কাছে এগুলো আশা করে না। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের (এসডিজি-৪) অংশ হিসেবেই শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ পাঠগ্রহণের উপযোগী করে তুলতেই এ নির্দেশ জারি করা হয়েছে।

-এএ