রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

স্বাস্থ্য মন্ত্রণালয়ের চিঠিতে প্রধানমন্ত্রীর নামের বানান ভুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রথমবারের মতো  জাতীয় স্বাস্থ্যসেবা সপ্তাহ পালনের জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে বেসরকারি মেডিকেল কলেজ, হাসপাতাল ও ক্লিনিকগুলোতে পাঠানো চিঠিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামের বানান ভুল লেখা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৫ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে জাহিদ মালেককে পেয়ে এক সাংবাদিক এ বিষয়ে প্রশ্ন করেলে তিনি নিশ্চুপ  থাকেন। তবে স্বাস্থ্য বিভাগের সচিব আসাদুল ইসলাম বলেছন, বিষয়টা তিনি দেখছেন।

ওই চিঠিতে ভুল বানানে প্রধানমন্ত্রী লেখা আছে ‘প্রধান মন্ত্রী’ এবং শেখ হাসিনার নাম লেখা হয়েছে, ‘শেখা হাসিনা’।

শুক্রবার (২৬ এপ্রিল) কমিউনিটি ক্লিনিকের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে একজন সাংবাদিক এই ভুলের বিষয়টি তুলে ধরে বলেন, এ বিষয়টি মন্ত্রণালয়ের নজরে এসেছে কিনা কিংবা যারা এমন ভুল করেছেন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হয়েছে কিনা?

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক উপস্থিত থাকলেও চিঠিটি জারি করা স্বাস্থ্যসেবা বিভাগের সচিবের কাছে এর জবাব চান ওই সাংবাদিক।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ