মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

চাঁদপুরে বাসের ধাক্কায় ৫ অটোযাত্রী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চাঁদপুরের শাহরাস্তিতে বাসের ধাক্কায় আটোরিকশার ৫ আরোহী নিহত হয়েছে । এতে আটোরিকশা চালক গুরুতর আহত হয়েছে। তাতে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা সদর হাসপাতালে নেওয়া হয়েছে। আজ রোববার সকাল ১০ টার সময় এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষনিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানান, অটোরিকশাটি শাহরাস্তির দোয়াভাঙ্গা থেকে কালিয়াপাড়া হয়ে যাচ্ছিল। পথে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের শাহরাস্তির কাকড়তলা এলাকায় বিপরীতমুখী একটি বাসের ধাক্কায় ঘটনাস্থলেই অটোরিকশার ৪ যাত্রী নিহত হয়। আহত অবস্থায় দুইজনকে হাসপাতালে নেওয়া হয়।

পথেরমাঝেই একজন মারা যায়। আর একজনের অবস্থায় গুরুতর। দুর্ঘটনার পর ঐ এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় এক ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।

চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ