রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি আনন্দমুখর পরিবেশে শুরু নূরানী বোর্ডের ২০তম সমাপনী পরীক্ষা মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ আটকের পর মাওলানা ফজলুর রহমানের ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা: কেন্দ্রের কর্মকর্তাদের জন্য ২৫ নির্দেশনা ফ্যাসিবাদ ও দেশব্যাপী নৈরাজ্যের বিরুদ্ধে হেফাজতের বিক্ষোভ কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে প্রার্থী দিচ্ছে ইসলামী আন্দোলন নেয়ামতের কদর করতে হবে হারানোর আগেই: মসজিদে নববির খতিব

সৌদি আরবের ক্ষতি করতে চাই না: ট্রাম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প আবারো সৌদি আরবের প্রতি নিজের সমর্থণের কথা পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, সৌদি আরব আমাদের কোম্পানির কাছ থেকে অনেক কিছু ক্রয় করে। তাই আমি চাই না দেশটির কোনো ক্ষতি হোক।

উইসকনসিনে ‘মেইক আমেরিকা গ্রেট এগেইন’ শীর্ষক এক র্যালিতে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, সৌদি আরবের সঙ্গে সমঝোতার চেষ্টা চলছে যাতে তাদের কাছ থেকে আরো অর্থ পাওয়া যায়।

মর্থকদের উদ্দেশে ট্রাম্প বলেন, ‘তাদের (সৌদি আরব) কিছু না থাকলেও টাকা আছে, ঠিক? তারা আমাদের কাছ থেকে বিপুল টাকার পণ্য কেনে, তারা ৪৫ হাজার কোটি ডলারের পণ্য কিনেছে। অনেকেই আছে সৌদি আরবের সঙ্গে সম্পর্ক শেষ করতে চায়...আমি তাদের হারাতে চাই না’।

খাশোগি হত্যার পর ট্রাম্প বলেছিলেন, আমরা যদি বোকার মতো এসব চুক্তি বাতিল করি তাহলে রাশিয়া এবং চীন বিপুল লাভবান হয়ে যেতে পারে। আর তারা নতুন পাওয়া এই বাণিজ্যে খুবই খুশি হয়ে যাবে। এটা হবে যুক্তরাষ্ট্রের তরফ থেকে তাদের জন্য দেওয়া বিশেষ উপহার।

সূত্র: আল-জাজিরা।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ