শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু হতে পারে বিকেলে

ঝিনাইদহে সৌদি রিয়ালের প্রলোভন দেখিয়ে প্রতারণায় গ্রেপ্তার ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুর এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব প্রতারক চক্রের তিন সদস্যকে আটক করেছে।

আটককৃতরা হলেন, গোপালগঞ্জ জেলার মকসেদপুর উপজেলার বাহারা গ্রামের আবদুুল মান্নান মাতব্বরের ছেলে আসাদ মাতুব্বর, একই উপজেলার লোহাইড় গ্রামের হাশেদ শেখের ছেলে বাবুল শেখ ও ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পশ্চিম আলগী গ্রামের কুটি মেয়ার ছেলে সিরাজ।

আজ দুপুরে র‌্যাবের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ মাসুদ আলম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানান, শিকারপুর গ্রামের সাহেব আলী ঘটনাটি র‌্যাব-৬ ঝিনাইদহকে জানালে তারা সদর উপজেলার হাট গোপালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে গিয়ে প্রতারক চক্রের তিন সদস্যকে আটক করে। এ সময় র‌্যাব গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৭টি রিয়াল, ২টি লুঙ্গি, ১টি গামছা, ৩টি মোবাইল সেট, ৫টি সীম কার্ড ও নগদ ১১১০ টাকা উদ্ধার করে।

এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানায় আসামীদের সোপর্দ করে তাদের বিরুদ্ধে মামলা করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ