শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ২০ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

দেশের মধ্যাঞ্চল অতিক্রম করছে ঘূর্ণিঝড় ফণী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঘূর্ণিঝড় ফণী এখন দেশের ফরিদপুর-ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় অবস্থান করছে। এসব এলাকায় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬২ থেকে ৮৮ কিলোমিটার বলে জানায় আবহাওয়া অধিদপ্তর।

আজ শনিবার সকাল ১০ টায় আবহাওয়া অফিসে সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন পরিচালক সামছুদ্দিন আহমেদ।

তিনি আরো জানান, ঘূর্ণিঝড়টি আরো ৫ থেকে ৬ ঘন্টা বাংলাদেশে অবস্থান করবে। ফণীর প্রভাবে সারাদেশে ভারি বৃষ্টি হচ্ছে। আজ সারাদিনই ঝড়ো হাওয়া অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এর প্রভাবে রোববার বিকেল পর্যন্ত সারাদেশে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে।

ভোর ৬ টার দিকে ঘূর্ণিঝড়টি সাতক্ষীরা, যশোর, খুলনায় প্রবেশ করে। আবহাওয়া অফিস জানিয়েছে, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে সাত নম্বর বিপদ সংকেত বহাল রয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ