শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

৬ হিন্দু ও ১৪ মুসলিমকে বাংলাদেশে ফেরত পাঠাল ভারত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক ২০ জন বাংলাদেশি নাগরিককে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে ভারতের আসাম রাজ্য সরকার। ৬ জন হিন্দু আর বাকি ১৪ জন মুসলিম।

আজ রোববার (৫ মে) দক্ষিণ আসামের করিমগঞ্জ জেলার সুতারকান্দি (ভারত)-শেওলা (বাংলাদেশ) সীমান্ত চেক পোস্ট দিয়ে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই তাদেরকে ফেরত পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন করিমগঞ্জ জেলার পুলিশ সুপার মানবেন্দ্র দেব রায়।

ফেরত পাঠানো নাগরিকরা হলেন- সুজিত চন্দ্র দাস, ইকবাল হোসেন তালুকদার, মুহাম্মদ ইসহাক আলী, মোহাম্মদ আজিম উদ্দিন, আহমেদ খান, সমীর আহমেদ, আবদুল গফুর (প্রত্যেকেই সিলেটের বাসিন্দা)।

রবীন্দ্র দাস, দ্বিজেন্দ্র চন্দ্র দাস, শাহ আলী মিয়া, মোহাম্মদ ইব্রাহিম তালুকদার, ফারুক মিশ্র, সৈয়দ আল আমিন, রবিউল সরদার, পরিমল জলদাস (প্রত্যেকেই কিশোরগঞ্জের) এবং আলো রানী দাস।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, দুপুর দেড়টার দিকে তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়। এদের মধ্যে ১৯ জনকে দক্ষিণ আসামের শিলচর কেন্দ্রীয় কারাগার থেকে আনা হয়েছিল এবং একজন নারীকে পশ্চিম আসামের কোকরাঝাড় কেন্দ্রীয় কারাগার থেকে আনা হয়।

চলতি বছরে এ নিয়ে দ্বিতীয়বারের মতো আটক বাংলাদেশি নাগরিকদের ফেরত পাঠানো হলো। এর আগে গত ১৯ জানুয়ারি ২১ জন বাংলাদেশিকে ফেরত পাঠায় ভারত।

পুলিশ সুপার মানবেন্দ্র বলেন, ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ২০১৪-২০১৮ সাল পর্যন্ত এই ২০ জন বাংলাদেশিকে আটক করা হয়েছিল।

ফেরতের সময় উপস্থিত ছিলেন- বিএসএফ, বিজিবি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আসাম রাজ্য সরকার, আসাম পুলিশের শীর্ষ কর্মকর্তারা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ