মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস ভারতে মুসলিম কিশোরীকে অপহরণ ও গণধর্ষণ, গ্রেফতার ২ গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

কুষ্টিয়ায় স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ডাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুষ্টিয়ার মিরপুরে যৌতুকের দাবিকৃত টাকা না পেয়ে স্ত্রী তুলি খাতুনকে (১৬) হত্যার দায়ে স্বামী আজাদ মণ্ডলকে (৩৫) মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত। সেই সঙ্গে দণ্ডপ্রাপ্তকে এক লাখ টাকা জরিমানাও করা হয়েছে।

মঙ্গলবার (৭ মে) সকালে কুষ্টিয়ার নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মুন্সি মশিয়ার রহমান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা যায়, যৌতুকের দাবিকৃত টাকা না পেয়ে আজাদ মণ্ডল তার স্ত্রীকে প্রায়ই নির্যাতন করতো। ঘটনার এক পর্যায়ে ২০১৬ সালের ১৮ মে রাত সাড়ে ৩ টার দিকে গৃহবধূ তুলি খাতুনকে স্বামী আজাদ মণ্ডল ও তার পরিবারের লোকজন পৈশাচিক নির্যাতন চালিয়ে হত্যা করে। হত্যার পর গলায় দড়ি বেঁধে ফাঁস লাগিয়ে বাড়ির পাশে আমগাছে লাশ ঝুলিয়ে রাখে।

এ ঘটনায় নিহতের বাবা আলী হোসেন বাদী হয়ে মিরপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরবর্তীতে আদালতে সাক্ষ্য-প্রমাণে সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আজাদ মিরপুর উপজেলার বালিয়াশিশা গ্রামের সাদেক আলী মণ্ডলের ছেলে এবং নিহত গৃহবধূ তুলি খাতুন কুষ্টিয়া সদর উপজেলার খাজানগর গ্রামের আলী হোসেনের মেয়ে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ