মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস ভারতে মুসলিম কিশোরীকে অপহরণ ও গণধর্ষণ, গ্রেফতার ২ গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

মালিবাগে বাসা থেকে যুবকের লাশ উদ্ধার, বোন-ভগ্নিপতিসহ আটক ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর পশ্চিম মালিবাগ এলাকার একটি বাসা থেকে এস এম সালমান নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে রমনা থানা পুলিশ।

মঙ্গলবার (৭ মে) রাতে এই ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের ছোট বোন, বোন জামাতা ও বাড়ির কেয়ারটেকারকে আটক করা হয়েছে।

আটককৃত তিনজন গত রাত ১১টার দিকে মালিবাগের বাসা থেকে লাশ সরিয়ে ফেলার চেষ্টা করলে পুলিশকে খবর দেয় বাড়ির ভাড়াটিয়ারা। পুলিশ এসে আটক করে তিনজনকে।

প্রতিবেশীদের বরাত দিয়ে রমনা থানা পুলিশ জানায়, সালমান ইমান তার বাবা-মা ও দুই বোনের সঙ্গে ৫১/২ নাম্বার পশ্চিম মালিবাগের চারতলা বাড়ির তৃতীয় তলায় থাকতেন।

গত ১৭ এপ্রিল সালমানের বাবা মারা যান। মা গুরুতর অসুস্থ। বাবা মারা যাওয়ার পর থেকেই সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে বোন ও ভগ্নিপতির সঙ্গে তার দ্বন্দ্ব চলে আসছিল।

মালিবাগের বাড়িটি ছাড়াও বনশ্রী এলাকায় তাদের আরো একটি বাড়ি রয়েছে। রাত ১১টার দিকে ফ্লাট থেকে চিত্কার শুনতে পান প্রতিবেশীরা। পরে পুলিশকে খবর দিলে রাত পৌনে ১২টার দিকে পুলিশ বাসায় এসে সালমানের লাশ উদ্ধার করে।

পুলিশের রমনা জোনের সহকারী কমিশনার ইহসানুল ফেরদৌস বলেন, ময়নাতদন্তের জন্য লাশ পাঠানো হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ