মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স

ফখরুলের আসনে ভোটে লড়বেন হিরো আলম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ না নেওয়ায় শূন্য হয়ে যাওয়া বগুড়া-৬ আসনের উপনির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন আলোচিত মডেল-অভিনেতা আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম।

আজ শনিবার দুপুরে গণমাধ্যমকে হিরো আলম এ তথ্য নিশ্চিত করেন।

হিরো আলম এ বিষয়ে বলেন, ‘বগুড়া-৬ আসন আমার নিজের এলাকা। এই আসনে ভোট করার জন্য অনেকেই আমাকে বলেছে। তাই উপনির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

সম্প্রতি আমি জাতীয় পার্টির সাংস্কৃতিক দলে যোগ দিয়েছি। তাই জাতীয় পার্টি থেকে মনোনয়ন চাইব। যদি জাতীয় পার্টি মনোনয়ন না দেয় তাহলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটে লড়ব।’

গেলো একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়েছিলেন হিরো আলম। গত ৩০ ডিসেম্বরের ওই নির্বাচনে সিংহ প্রতীক নিয়ে তিনি পেয়েছিলেন মাত্র ৬৩৮ ভোট। বগুড়া-৪ আসনে মোট  ভোটার সংখ্যা ৩ লাখ ১২ হাজার ৮১ জন।

ভোটে জিতবেন আশা প্রকাশ করে হিরো আলম বলেন, ‘সবাই চায় ভোটে জিততে। আমিও আশা করছি, এই নির্বাচনে জিতব।’

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসন থেকে নির্বাচিত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথগ্রহণ না করায় ওই আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৪ জুন ভোটের তারিখ নির্ধারণ করে কমিশন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ