মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬ প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী শায়খ আব্দুস সাত্তার: বীর মুজাহিদিনের প্রতিচ্ছবি সৌদিগামী আটকে পড়া যাত্রীদের ক্ষতিপূরণ ও থাকা-খাওয়ার ব্যবস্থার দাবি ‘ড. সাঈদুর রহমান আজমি নদভির মৃত্যুতে একটি যুগের অবসান’ আরও ৩০৫ নেগরান-মুমতাহিন নিয়োগ দেবে আল-হাইআতুল উলয়া

ঈশ্বরগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ এক মাদক ব্যবসায়ী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মোস্তফা (৩০) নামে এক মাদক মামলার আসামি নিহত হয়েছেন।

গতকাল রবিবার রাত পৌনে একটার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের ঈশ্বরগঞ্জ উপজেলার হারুয়া বাজারের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, মাদক ব্যবসায়ী মোস্তফার নামে ঈশ্বরগঞ্জ থানায় চারটি মামলা রয়েছে। সবগুলো মামলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংক্রান্ত। জানা গেছে, সে উপজেলার খুলিয়াটি গ্রামের মৃত আব্দুল সালাম ভূঁইয়ার ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি শাহ কামাল আকন্দ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরগঞ্জের হারুয়া বাজারে জেলা গোয়ন্দা পুলিশ ও ঈশ্বরগঞ্জ থানা পুলিশের একটি যৌথদল অভিযান চালায়।

পুলিশের উপস্থিতি টের পেলে মাদক ব্যবসায়ীরা পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে। এ সময় পুলিশের এসআই মো. মোবারক হোসেন ও লাল মিয়া আহত হোন। পরে আত্মরক্ষার্থে গুলি ছোড়ে পুলিশ।

এ সময় মাদক ব্যবসায়ীরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে মোস্তফা নামের একজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে ঘটনাস্থল থেকে ২শ গ্রাম হেরোইন ও ১শ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ দাবি করেছেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ