মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬ প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী শায়খ আব্দুস সাত্তার: বীর মুজাহিদিনের প্রতিচ্ছবি সৌদিগামী আটকে পড়া যাত্রীদের ক্ষতিপূরণ ও থাকা-খাওয়ার ব্যবস্থার দাবি ‘ড. সাঈদুর রহমান আজমি নদভির মৃত্যুতে একটি যুগের অবসান’

চাঁপাইনবাবগঞ্জে ট্রেনে কাটাপড়ে যুবক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় ট্রেনে কাটাপড়ে অনন্ত মার্ডি (২৬) নামে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী’র এক যুবক নিহত হয়েছেন। তিনি নেজামপুর ইউনিয়নের বেচন্ডা গ্রামের বুধরাই মার্ডির ছেলে।

সোমবার (১৩ মে) সকাল ৬টার দিকে উপজেলার নেজামপুর ষ্টেশনের নিকট মহানন্দা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন অনন্ত মার্ডি।

খবর পেয়ে সদর উপজেলার আমনুরা রেলওয়ে জংশন ষ্টেশন থেকে রেলওয়ে পুলিশ (জিআরপি) ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

আমনুরা জিআরপি’র উপপরিদর্শক (এসআই) শফিকুল আল রাজি জানান, ধানকাটা শ্রমিক অনন্ত আজ সকালে বাইসাইকেল নিয়ে রেললাইন পার হবার সময় ট্রেনে কাটা পড়ে নিহত হন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য দুপুরে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ